২৩ মে ২০২৬, ০৮:৫৫ বিকেল
অপরাধ

‎ফুলতলায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার।

‎ফুলতলায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎ ‎মোঃসুমন মিয়া ‎জেলা প্রতিনিধি(খুলনা) ‎ ‎আজ ৫-২-২৬(বৃহস্পতিবার)খুলনার ফুলতলা থানার পুলিশ অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার ক...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ বিকেল আপডেট: ২৩ মে ২০২৬, ০৯:৪১ বিকেল পঠিত: ৩
‎ফুলতলায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার।
‎ফুলতলায় অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

‎মোঃসুমন মিয়া
‎জেলা প্রতিনিধি(খুলনা)

‎আজ ৫-২-২৬(বৃহস্পতিবার)খুলনার ফুলতলা থানার পুলিশ অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
‎গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ হেদায়েত শেখ (২২)। তিনি যশোর জেলার অভয়নগর থানাধীন গোপীনাথপুর গ্রামের আব্বাস শেখের পুত্র।
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে ফুলতলা থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি দায়েরের পর ফুলতলা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামি গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন।
‎এরই ধারাবাহিকতায় আজ৫-২-২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের সহযোগিতায় যশোর জেলার অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ হেদায়েত শেখকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা নং–০৬, তারিখ–১৭/০১/২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) এর ৭/৯(১) ধারায় মামলা দায়ের রয়েছে।
‎পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
‎এদিকে, ফুলতলা থানা পুলিশের ধারাবাহিক সফল অভিযানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ সুমন সরদারসহ ফুলতলার সচেতন মহল।