২৩ মে ২০২৬, ০৯:৪৭ বিকেল
জাতীয়

কাপ্তাই  ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান।

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ বিকেল পঠিত: ১
কাপ্তাই  ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান।
কাপ্তাই  ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

ঝুলন দত্ত,  কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:  রাঙামাটি  রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কেরেককাটা এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) সকালে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। 
এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন। 

সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন   মো: হাসানউজ্জামান এ্যানী।




১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়।