২৩ মে ২০২৬, ০৯:৪৭ বিকেল
জাতীয়

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ। 

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত "কাপ্তাই শিশু নিকেতন" স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ বিকেল পঠিত: ১
কাপ্তাই শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ। 
কাপ্তাই শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণ 

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি: 
রাঙামাটির কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত "কাপ্তাই শিশু নিকেতন" স্কুলের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। 

রোববার( ২ ফেব্রুয়ারি)  সকাল ১১টায় স্কুল সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 এতে  প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে   পুরস্কার বিতরণ করেন  রণজয়ী ৩৮বীর এর জোন কমান্ডার লেঃকর্ণেল মো.নাজমুল কাদির শুভ পিএসসি।

 এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোনের মেজর জিয়াউর রহমান ও শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি বলেন,লেখা পড়ার পাশাপাশি শারীরিক শিক্ষা প্রয়োজন,


এতে শৃঙ্খলা শিখায়,  তোমরা আগামীর ভবিষ্যৎ, তাই লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা একান্ত প্রয়োজন।
এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। 

ছবি ও ক্যাপসন-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করছে কাপ্তাই জোন কমান্ডার লেঃকর্ণেল মো নাজমুল কাদির শুভ পিএসসি।