২৩ মে ২০২৬, ০৯:৪৭ বিকেল
ব্রেকিং নিউজ

নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় বিএনপির নেতাকে বহিষ্কার

নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় বিএনপির নেতাকে বহিষ্কার মোঃমেহেদী হাসান জেলা প্রতিনিধি,নওগাঁঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভি...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ বিকেল আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ বিকেল পঠিত: ১
নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় বিএনপির নেতাকে বহিষ্কার
নওগাঁয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় বিএনপির নেতাকে বহিষ্কার


মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁর স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা আনোয়ার হোসেন বুলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ার হোসেন বুলুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।