২৩ মে ২০২৬, ০৯:৪৭ বিকেল
বিনোদন

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এম. মাহমুদুল হাসান নিপুণ স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতনী ফোর...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ বিকেল পঠিত: ১
স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

এম. মাহমুদুল হাসান নিপুণ

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতনী ফোরাম জেলা শাখার উদ্যোগে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার হাতিয়ারা মহাশ্মশান পূজা মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।


হাতিয়ারা পূজা মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার সিকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন,পাবনা মানসিক হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. শ্রী তন্ময় প্রকাশ বিশ্বাস। তিনি স্বামী বিবেকানন্দের মানবতা, আত্মশক্তি ও সমাজগঠনে তার দর্শনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রী স্বামী বিপ্রানন্দ মহারাজ এবং ব্রহ্মচারী শ্রী শ্যামল মহারাজ। এ ছাড়া বক্তব্য দেন শ্রী শ্রী প্রণব মঠ, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, অ্যাডভোকেট শ্রী পংকজ বিহারী ঘোষ (অন্ন), বাবু অশোক কুন্ডু, চরণ সেবা দাস ও দেব মজুমদার।


বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও চিন্তাধারা বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।