২৩ মে ২০২৬, ০৯:৪৭ বিকেল
বিনোদন

কাপ্তাই  মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে  শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। 

কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কাপ্তাই তালপট্...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩২ বিকেল আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ বিকেল পঠিত: ১
কাপ্তাই  মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে  শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। 
কাপ্তাই  মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে  শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি)  প্রতিনিধি:
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কাপ্তাই তালপট্টি  মসজিদ ভিত্তি শিশু গণশিক্ষা  কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। 
সোমবার(১২ জানুয়ারি)  সকাল ১০টায়
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা  হয়।


 গণশিক্ষা কেন্দ্র শিক্ষক  মো. কবির হোসেন এর সভাপতিত্বে   এতে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি এলপিসি কাপ্তাই শাখার সহ-ব্যবস্থাপক বিলাস কুমার বিশ্বাস। এসময় তিনি বলেন,  ,ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তি গণশিক্ষা কেন্দ্রটি প্রশংসার দাবিদার। এ কেন্দ্রে আদব,স্বাস্থ্য সুরক্ষা পরিষ্কার পরিচর্যা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করে থাকে তিনি অত্র কেন্দ্রের  শিক্ষকের মানউন্নয়নের  প্রশংসা করে। 
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং  কাপ্তাই ইউনিয়ন এর  ৫নং ওয়ার্ডের  ইউপি সদস্য মো.ইমান আলী,ইফা কেয়ারটেকার হাফেজ জালাল উদ্দিন, শিল্প এলাকা ভিভি এস পরিচালক আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই নতুন বাজার টেলিকম এন্ড লাইব্রেরি পরিচালক আব্দুর রহিম মহরম,শহিদ তিতুমীর একাডেমি সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন ও ব্যবসায়ী মো.রাশের।



ছবি ও ক্যাপশন-মসজিদভিত্তি শিশু গণশিক্ষা তালপট্টি কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ।