২৩ মে ২০২৬, ০৯:৪৬ বিকেল
বিনোদন

কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন।

কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৫১ বিকেল আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৫২ বিকেল পঠিত: ১
কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন।
কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন 
 
ঝুলন দত্ত,  কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: 
রাঙামাটির কাপ্তাই  চন্দ্রঘোনা  কর্ণফুলী পেপার মিলস স্কুলে  খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি সংস্থা যত্ন ফাউন্ডেশন এর অর্থায়নে, প্যারাডাইস শিফট এডুকেশন ইন্ক এর বাস্তবায়নে ও কর্ণফুলী পেপার মিলস স্কুল  এর সহযোগিতায় রবিবার ( ৪ জানুয়ারি)  খালেদা মুজাহিদ টেক সেন্টার নামে নবনির্মিত কম্পিউটার ল্যাবরেটরীর উদ্বোধন কার্যক্রমের শুরু করা হয়।  
কেপিএম লিমিটেডের  মহা ব্যবস্থাপক ( প্রশাসন)  আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং কেপিএম স্কুল   এর শিক্ষক আব্দুল্লাহ আল মাবুদ এর সঞ্চালনায় এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের এমডি মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যত্ন ফাউন্ডেশনের কো ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট নাসরিন মিয়া।

এসময়  স্কুলের  শিক্ষক, শিক্ষার্থী এবং  গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, 


যত্ন ফাউন্ডেশন এর এই উদ্যোগের ফলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।