২৩ মে ২০২৬, ০৯:৪৫ বিকেল
জাতীয়

কাপ্তাইয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, এবতেদায়ী এবং দাখিল পরীক্ষা  শুরু : অংশ নিচ্ছেন ৩ টি উপজেলার  ৩০২ জন পরীক্ষার্থী

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টা হতে শুরু হয়েছে ৮ম শ্রেণীর শিক্ষার্থী...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ বিকেল আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ বিকেল পঠিত: ১
কাপ্তাইয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা, এবতেদায়ী এবং দাখিল পরীক্ষা  শুরু : অংশ নিচ্ছেন ৩ টি উপজেলার  ৩০২ জন পরীক্ষার্থী
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে  রবিবার (২৮ ডিসেম্বর)  সকাল ১০ টা হতে শুরু হয়েছে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা। এতে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলার সর্বমোট ২৩ টি প্রতিষ্ঠান হতে ২ শত ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। 

এদিকে একই সময়ে  কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া মাদ্রাসায় শুরু হয়েছে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য  এবতেদায়ী এবং ৮ম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য   দাখিল পরীক্ষা। এতে সর্বমোট ৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। তিনি আরোও জানান, জুনিয়র বৃত্তি পরীক্ষা, এবতেদায়ী এবং দাখিল পরীক্ষা মিল সর্বমোট ৩ শত ২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।