২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
জাতীয়

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম ইব্রাহিম খলিলের ইন্তেকাল

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ প্রতিবেদনে : মো:জয়নুল আবেদীন বাপ্পী দিনাজপুর জেলা প্রতিনিধি। কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম ইব্রাহিম খলিলের ইন্তেকাল দিনাজপুরের কাহারোল প্রেসক্লা...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ বিকেল আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ বিকেল পঠিত: ১
কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম ইব্রাহিম খলিলের ইন্তেকাল
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

প্রতিবেদনে : মো:জয়নুল আবেদীন বাপ্পী দিনাজপুর জেলা প্রতিনিধি।

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম ইব্রাহিম খলিলের ইন্তেকাল
দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বনড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক একেএম ইব্রাহিম খলিল আজ সকাল ৮টা ৩০ মিনিটে দিনাজপুর চেকআপ এন্ড ডায়াগনস্টিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ বাদ আসর বিকাল সাড়ে ৪টায় তার নিজ নিবাস দক্ষিণ মহেশপুর সাধুর বাজারে পারিবারিক গোরস্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

গত ২০ নভেম্বর পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়ে দিনাজপুর চেকআপ এন্ড ডায়াগনস্টিক হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও মরহুমের বিদায়ী রুহের আত্মার মাগফিরাত কামনায় গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কাহারোল প্রেসক্লাব পরিবার এবং সাংবাদিক সংগঠনগুলি।