২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
অপরাধ

ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম দেশের উদ্দেশে যাত্রা করছেন আজই

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে চলে এসেছেন আলোকচিত্রী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ শুক্রবার দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। স্থানীয় সময় বেলা ২...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ সকাল আপডেট: ১৯ মে ২০২৬, ১০:৫৬ সকাল পঠিত: ২
ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম দেশের উদ্দেশে যাত্রা করছেন আজই
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে চলে এসেছেন আলোকচিত্রী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ শুক্রবার দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান।

স্থানীয় সময় বেলা ২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিট) শহিদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে বলে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক প্রথম আলোকে জানিয়েছেন। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান বিমানবন্দরে শহিদুল আলমকে স্বাগত জানান।