নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জেলা ডিবি পুলিশের অভিযানে ১৯০০ পিস ইয়াবাসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক।
মাদকদ্রব্যের উৎস ও শেল্টারদাতাদের খুঁজে বের করতে রিমান্ডের দাবি। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আট...
মাদকদ্রব্যের উৎস ও শেল্টারদাতাদের খুঁজে বের করতে রিমান্ডের দাবি।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) বিরাজ দাস এর নেতৃত্বে একটি টিম ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানার ভায়েলা বাজারস্থ বাবুল সুপার মার্কেটের ভাই ভাই হেয়ার স্টাইল সেলুনের সামনে অভিযান চালায়।
অভিযানে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-
১. মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত ঈমান আলী, সাং-বরুণা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
২. মোঃ ওসমান (৪০), পিতা-মৃত জনাব আলী, সাং-নিমেরটেক, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
তাদের হেফাজত থেকে ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোঃ দ্বীন ইসলাম (৫২), পিতা-মৃত সফু মিয়া, সাং-নাওরা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর সহায়তায় তারা বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করত।
পরবর্তীতে ডিবি পুলিশের আরেকটি টিম আড়াইহাজার থানার জালাকান্দি এলাকার মশারী ফ্যাক্টরির পাশে ভাড়া বাসা থেকে মোঃ দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ৩০ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা জানান, মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
এদিকে স্থানীয় সচেতন মহল ও প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তারা কোথা থেকে মাদক সংগ্রহ করত, কার মাধ্যমে পেত এবং কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিত তা উদঘাটন করা অত্যন্ত জরুরি।
তাদের মোবাইল নাম্বার ট্র্যাকিং করে মাদক চক্রের মূল হোতা ও পাইকারি ডিলারদের শনাক্ত ও গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।