২৩ মে ২০২৬, ০৯:৪৫ বিকেল
অপরাধ

নারায়ণগঞ্জে মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে রাহাত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!

নারায়ণগঞ্জে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা। বিশেষ করে ফতুল্লা থানাধীন বেপারীপাড়া এলাকায় গড়ে উঠেছে এক বিশাল মাদক সাম্রাজ্য। এলাকাবাসীর অভিযোগ নুরুজ্জামানের ছেলে রাহাত নামে...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ বিকেল আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ বিকেল পঠিত: ১
নারায়ণগঞ্জে মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে রাহাত: প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর!
নারায়ণগঞ্জে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা।

বিশেষ করে ফতুল্লা থানাধীন বেপারীপাড়া এলাকায় গড়ে উঠেছে এক বিশাল মাদক সাম্রাজ্য।

এলাকাবাসীর অভিযোগ নুরুজ্জামানের ছেলে রাহাত নামের এক মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক সরবরাহ করে এক ভয়ঙ্কর মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে।

মাদকের ভয়াবহ বিস্তারে একদিকে ধ্বংস হচ্ছে যুবসমাজ, অন্যদিকে রাহাতের মতো চক্রের সদস্যরা গড়ে তুলছে টাকার পাহাড়।

ফতুল্লা, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ নানা ধরনের মাদক সরবরাহ করছে রাহাত ও তার গড়ে তোলা কিশোরগ্যাং।

অল্প বয়সী স্কুল/কলেজ পড়ুয়া ছেলেদের ব্যবহার করা হচ্ছে এই মাদক সাম্রাজ্যের বাহিনী হিসেবে।

এলাকাবাসীর অভিযোগ, নারায়ণগঞ্জের অন্তত ৪০টিরও বেশি স্পটে রাহাতের নেতৃত্বে প্রতিদিন মাদকদ্রব্য বিক্রি চলছে প্রকাশ্যে।

সন্ধ্যা নামলেই মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে চলছে মাদক বিক্রির মহোৎসব।

অভিযোগ রয়েছে, এদের মাদক সরবরাহে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনীতিকরাই শেল্টার দাতা হিসেবে কাজ করছে।

মাদক ব্যবসার পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করছে বলে ধারণা করছেন সচেতন নাগরিকরা।

তারা দাবি করছেন, রাহাত ও তার সহযোগীদের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের মাদক উৎস ও যোগাযোগকারী ডিলারদের আইনের আওতায় আনতে হবে।

অভিযোগ আরও রয়েছে, এই মাদক ব্যবসার পেছনে কয়েকজন অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সহযোগিতা থাকতে পারে যারা মাসিক চুক্তির ভিত্তিতে চক্রটিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না।

এলাকাবাসীর ভাষায়, “ফতুল্লা এখন মাদকের রাজ্যে পরিণত হয়েছে।

আমাদের সন্তানরা ধ্বংসের পথে যাচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকা পুরোপুরি মাদকের অভয়ারণ্যে পরিণত হবে।”

এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা ডিবি পুলিশ, র‍্যাব-১১ এবং ফতুল্লা থানা পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন-
মাদক সম্রাট রাহাতকে দ্রুত গ্রেপ্তার করা হোক
তাকে আইনের আওতায় এনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক,
সে কোথা থেকে মাদক সংগ্রহ করছে, কার কাছ থেকে পাচ্ছে, কারা তাকে আশ্রয় দিচ্ছে সব তথ্য বের করে তাদেরকেও আইনের আওতায় আনা হোক।

মাদকের ভয়াবহতা থেকে নারায়ণগঞ্জকে বাঁচাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতাই পারে এই মাদক সাম্রাজ্য ভেঙে দিতে এমনটাই মনে করছে সচেতন নাগরিক সমাজ।

রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।