২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
জাতীয়

ফতুল্লায় কারখানায় গ্যাস বি'স্ফোরণ, দ'গ্ধ ৬ শ্রমিক হাসপাতালে।

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বি'স্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দ'গ্ধ হয়েছেন অন্তত ৬ শ্রমিক। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এম এস ড্রাইং,...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:১৩ বিকেল আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:১৪ বিকেল পঠিত: ১
ফতুল্লায় কারখানায় গ্যাস বি'স্ফোরণ, দ'গ্ধ ৬ শ্রমিক হাসপাতালে।
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বি'স্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দ'গ্ধ হয়েছেন অন্তত ৬ শ্রমিক। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

দ'গ্ধ ব্যক্তিরা হলেন—আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং কারখানার সিকিউরিটি সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)। তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “দ'গ্ধ ছয়জনকেই সকালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। শরীরের কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে পরীক্ষা শেষে জানা যাবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ চলার সময় হঠাৎ গ্যাস লাইনে লিকেজ হয়ে বিকট শব্দে বি'স্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা আ'গুনে দ'গ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।