২৩ মে ২০২৬, ০৯:৪৫ বিকেল
অপরাধ

খানজাহান আলী থানা এলাকার ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খুলনার খানজাহান আলী থানার ডাক্তারবাড়ি এলাকার লাটেক্স কম্পানির পিছনের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্ত...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ বিকেল আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ বিকেল পঠিত: ১
খানজাহান আলী থানা এলাকার ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খুলনার খানজাহান আলী থানার ডাক্তারবাড়ি এলাকার লাটেক্স কম্পানির পিছনের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেছেন।
ধারণা করা হচ্ছে, যুবকটিকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি)।
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া
খুলনা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫