২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
জাতীয়

ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল

যুগপৎ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি সময় সংবাদ দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিএনপির মহা...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:১৮ সকাল আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১১:২০ সকাল পঠিত: ১
ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল
যুগপৎ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি সময় সংবাদ দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিতও দেন মির্জা ফখরুল।
যুগপৎ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০ দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিলো প্রায় একই রকম। ২৪ এর অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন!