২৩ মে ২০২৬, ০৯:৪৬ বিকেল
জাতীয়

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ইয়াবা ব্যবসায়ী মিজান ও সহযোগী হাবু গ্রেপ্তার!

মূল হোতা ও শেল্টারদাতাদের খুঁজে বের করতে রিমান্ডের দাবি! নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাতে ফতুল্লা...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:২৮ বিকেল পঠিত: ১
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ইয়াবা ব্যবসায়ী মিজান ও সহযোগী হাবু গ্রেপ্তার!
মূল হোতা ও শেল্টারদাতাদের খুঁজে বের করতে রিমান্ডের দাবি!

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকার মৃত ফসিদ ওরফে ফইসার ছেলে মিজান (৫২) এবং একই এলাকার ফিরোজ পাকের ছেলে হাবিবুর রহমান হাবু (৪৮)।

নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজান ও হাবুকে গ্রেপ্তার করা হয়।
তাদের শরীর তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তবে স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসী দাবি করেছেন
এদের মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মাধ্যমে এলাকায় মাদক ছড়িয়ে পড়ছে, তাই শুধু গ্রেপ্তার নয়, তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি।

কোথা থেকে তারা ইয়াবা সংগ্রহ করে, কারা তাদের সরবরাহকারী এবং কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে
সেই নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে দিতে হবে।

এলাকাবাসীর অভিযোগ, এই মাদক ব্যবসায়ীদের পেছনে আরও বড় একটি চক্র সক্রিয় রয়েছে।
তাদের মোবাইল কললিস্ট ট্র্যাকিং করে প্রকৃত ডিলার ও শেল্টারদাতাদের শনাক্ত করা গেলে পুরো চক্র ধরা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এলাকাবাসীর দাবি-

এদের রিমান্ডে এনে মাদকের উৎস, যোগসূত্র ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনুন।

মাদকমুক্ত নারায়ণগঞ্জ গঠনে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।

রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।