২৩ মে ২০২৬, ০৯:৪৫ বিকেল
জাতীয়

ফুলতলায় “আলহাজ্ব জনাব আলী আসগর (লবি) হেলথ কেয়ার” এর শুভ উদ্বোধন

খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা বাজারের চাঁদ সুপার মার্কেট, জামিরা রোডে আলহাজ্ব আলী আসগর (লবি) হেলথ কেয়ার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছ...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৭ বিকেল পঠিত: ১
ফুলতলায় “আলহাজ্ব জনাব আলী আসগর (লবি) হেলথ কেয়ার” এর শুভ উদ্বোধন
খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা বাজারের চাঁদ সুপার মার্কেট, জামিরা রোডে আলহাজ্ব আলী আসগর (লবি) হেলথ কেয়ার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব আলী আসগর (লবি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবুল বাশার, আহ্বায়ক, ফুলতলা উপজেলা বিএনপি এবং ইঞ্জিনিয়ার মনির হাসান (টিটো), সদস্য সচিব, ফুলতলা উপজেলা বিএনপি।
বক্তারা বলেন, এই হেলথ কেয়ার সেন্টারের মাধ্যমে সব শ্রেণীর মানুষ, বিশেষ করে মা ও শিশুরা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পাবেন।
প্রধান অতিথি আলহাজ্ব আলী আসগর (লবি) তাঁর বক্তব্যে বলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা-ডুমুরিয়ার সকল শ্রেণীর মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে তিনি আহ্বান জানান তিনি বলেন আমরা মানুষের পাশে থাকতে চাই জনগণের সেবা করার সুযোগ চাই।
তিনি আরও জানান, নিজ অর্থায়নে ফুলতলা উপজেলায় একটি মা ও শিশু স্বাস্থ্যসেবা ক্লিনিক স্থাপন করা হবে, যেখানে গরিব ও মেহনতি মানুষ সারা বছর বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক জনাব মোঃ সেলিম সরদার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ, ফুলতলা উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অনুপম মিত্র সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ সুমন মিয়া