মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ
মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্ব...
মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর জেলা সদর ও আশপাশের এলাকা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারমুখী বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ থাকা পরিবহনের মধ্যে রয়েছে দেশ, ন্যাশনাল, গ্রামীণ ও হানিফসহ বেশ কয়েকটি বড় বাস কোম্পানি। তবে একতা ট্রান্সপোর্ট ও স্থানীয় লোকাল বাসগুলো চলাচল করছে।জানা গেছে, বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ ও অন্যান্য দাবি-দাওয়াকে কেন্দ্র করে চলতি মাসেই চালক, সহকারী ও সুপারভাইজাররা দুই দফায় বাস চলাচল বন্ধ করেছিলেন। দাবি পূরণ না হওয়ায় এবার তৃতীয় দফায় ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প ব্যবস্থায় যাতায়াতের চেষ্টা করছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, সিএনজি বা প্রাইভেট গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এতে খরচ যেমন বেড়েছে, তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের।
এ বিষয়ে স্থানীয় বাস মালিক সমিতির নেতারা জানান, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে উদ্যোগ নেয়া হবে।
এ বিষয়ে স্থানীয় বাস মালিক সমিতির নেতারা জানান, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে উদ্যোগ নেয়া হবে।