মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান, ১৯ বোতল ফেনসিডিলসহ আটক ২
নারায়ণগঞ্জ: সোনারগাঁও থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। সোনারগাঁ...
নারায়ণগঞ্জ: সোনারগাঁও থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে এই আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বন্দর উপজেলার ইস্পাহানী (মদনপুর) এলাকার বির আহম্মেদ’র ছেলে মো. শাহরিয়ার মাহমুদ (৩৫) ও সোনারগাঁও বারদীর সেনপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে ওবায়দুল হক (৪০)।
পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে নিয়মিত ডিউটি করছিলেন।
পুলিশ জানায়, ঢাকাগামী পাকা রাস্তার উপর ঢাকা মেট্রো-ল-৬৭-১৫৮৩ রেজিস্ট্রেশন নম্বরের একটি YAMAHA FZ-S VERSION 4.0 মোটরসাইকেল থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটির দুই আরোহী পালানোর চেষ্টা করলে দ্রুত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের হেফাজতে থাকা ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
সোনারগাঁও থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।