২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
জাতীয়

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনে থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার রিমান্ডে এনে পুরো সিন্ডিকেট উন্মোচনের দাবি!

নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের সড়ক থেকে চারজন কুখ্যাত ছিনতাইকারীকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ টিম। ঘটনাটি ...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:২০ বিকেল পঠিত: ১
নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনে থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার রিমান্ডে এনে পুরো সিন্ডিকেট উন্মোচনের দাবি!
নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভবনের সামনের সড়ক থেকে চারজন কুখ্যাত ছিনতাইকারীকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ টিম।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানার রাত্রিকালীন কিলো-২ (চাষাড়া হতে ভূইঘর) টিমের দায়িত্বে থাকা এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান ও তার সদস্যরাও অংশ নেন।

যৌথ টিম জেলা পরিষদ ভবন হতে ফকির গার্মেন্টস যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং নামে পরিচিত চারজন ছিনতাইকারীকে দেশীয় ধারালো অস্ত্রসহ হাতে-নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-
১.মোঃ সোহরাব (২২), পিতা- নূরুল ইসলাম, গ্রাম- ঘাঘোর, কোটালীপাড়া, গোপালগঞ্জ। বর্তমান ঠিকানা- বুড়ির দোকান, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

২. মোঃ মিরাজ (২৮), পিতা- নূরুল ফকির, গ্রাম- বাঁশবাড়ি, সরিষাবাড়ী, জামালপুর। বর্তমান ঠিকানা- বুড়ির দোকান, ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

৩. মোঃ মনজু (৩০), পিতা- আব্দুল করিম, গ্রাম- কাষ্ঠসিঙ্গাইর, জামালপুর সদর। বর্তমান ঠিকানা- আনন্দনগর, জামালের বাড়ি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

৪. মোঃ আলমগীর হোসেন (৩২), পিতা- মজনু ব্যাপারী, গ্রাম- কামরাবাগ, সরিষাবাড়ী, জামালপুর। বর্তমান ঠিকানা- সস্তাপুর, সিরাজ সাহেবের বাড়ি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত এলাকাজুড়ে দূরপাল্লার গাড়ির যাত্রীদের লক্ষ্য করে ছিনতাই চালিয়ে আসছিল।

যাত্রীরা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাদের ওপর দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিত তারা।

এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

তবে স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছেন, এই কুখ্যাত ছিনতাইকারীদের পেছনে যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও খুঁজে বের করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুরো ছিনতাই সিন্ডিকেটের মূল হোতাদের উন্মোচন করে, সেই দাবি উঠেছে সর্বত্র।

এছাড়া নারায়ণগঞ্জ জেলার প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মোবাইল কললিস্ট বিশ্লেষণ করে কারা তাদের সাথে যোগাযোগ রাখছে এবং কোন প্রভাবশালী ব্যক্তি বা গডফাদার তাদের পেছনে রয়েছে, তা উদ্ঘাটন করার জন্য।

স্থানীয় জনগণ আশা করছে, এই অভিযানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ছিনতাইকারীদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে পুলিশ এবার কঠোর ব্যবস্থা নেবে।

রিপোর্ট জয়নুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি