২৩ মে ২০২৬, ০৯:৪৪ বিকেল
জাতীয়

বিএনপি সরকার গঠন করতে পারলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করা হবে, আজিজুল বারী হেলাল।

বিএনপি সরকার গঠন করতে পারলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করা হবে, আজিজুল বারী হেলাল। ইমরান হোসেন কয়রা প্রতিনিধি : আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ১ বছর...

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৯ বিকেল পঠিত: ১
বিএনপি সরকার গঠন করতে পারলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করা হবে, আজিজুল বারী হেলাল।
বিএনপি সরকার গঠন করতে পারলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করা হবে, আজিজুল বারী হেলাল।

ইমরান হোসেন
কয়রা প্রতিনিধি :
আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ১ বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে।আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার কয়রা উপজেলা যুবদলের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন,আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দারিদ্র মানুষকে ফ্যামিলি কার্ড দিবে। যে কার্ড দিয়ে আপনারা ন্যায্য মূল্যে নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র কিনতে পারবেন। নারীর ক্ষমতায়নের জন্য আমরা এই কার্ডের মালিক করব পরিবারের গৃহিণীকে। যদি বিএনপি নির্বাচিত হয় তাহলে আমরা কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দেব। সেই কার্ডের মাধ্যমে আপনারা ন্যায্য মূল্যে সার কীটনাশক সহ কৃষি পণ্য কিনতে পারবেন। এবং এই কার্ডের মালিক হবে একজন কৃষাণী।
এবারের নির্বাচনটিকে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন
বিশেষ কোন দলের প্রতি ঝুঁকে গিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবেন না। তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।
কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরীফুল আলমের সভাপতিত্ব ও সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ এবং যুগ্ম আহবায়ক ইছানুর রহমানের সঞ্চয়নায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন ইবাদুল হক রুবায়েদ,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাদিমুজ্জামান জনি।
এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন,জিয়া ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী,খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান,মনিরুজ্জামান, আবু সাইদ বিশ্বাস,খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ জাহিদ হোসেন শোভন, কয়রা উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম রসুল,কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দীন,জাসাসের আহবায়ক জামাল ফারুক জাফরিন,ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।
বিএনপি সরকার গঠন করতে পারলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করা হবে আজিজুল বারী হেলাল।